বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে বিজিবির দুই প্লাটুন যোগ, ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট কাজ করছে

শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে বিজিবির দুই প্লাটুন যোগ, ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট কাজ করছে

favicon
অনলাইন সংস্করণ
শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে বিজিবির দুই প্লাটুন যোগ, ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট কাজ করছে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার ও সহায়তা কার্যক্রমে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যোগ দিয়েছে।


আগুন নিয়ন্ত্রণে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট এবং বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর ফায়ার ইউনিটগুলো একযোগে কাজ করছে।


শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টা ১৩ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম।


বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুপুর সোয়া ২টার দিকে কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট ও অন্যান্য সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা শুরু করে।


অগ্নিকাণ্ডের পর সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।


আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) জানিয়েছে, বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


বিমানের এক জ্যেষ্ঠ ক্যাপ্টেন বলেন,


“পার্কিং স্ট্যান্ড ১৪–এর কাছে কার্গো কমপ্লেক্স এলাকায় আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপক দল সক্রিয়ভাবে কাজ করছে। সব বিমান নিরাপদে আছে