প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ দুপুরে অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রোববার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনটি শুধুমাত্র বৈধ নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত। স্বীকৃত সাংবাদিকদের সময়মতো উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
সরকারের দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যেসব ব্রিফিং দেওয়া হয়েছে, সেগুলো সাধারণত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি বা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনায়’।
তবে এবারই প্রথমবারের মতো সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
পর্যবেক্ষকদের মতে, প্রশাসনিক দৃষ্টিকোণ থেকেও এই আয়োজনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।