বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

favicon
অনলাইন সংস্করণ
জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়— এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসার আহ্বান জানিয়ে জাতিসংঘে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। তবে এই চিঠি দিয়ে কোনো ফল আসবে না বলে মনে করছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি দিয়ে কোনো কাজ হবে না।”

এর আগে গত শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে আওয়ামী লীগ জানায়, বাংলাদেশের নির্বাচন যদি অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য না হয়, তবে জাতিসংঘকে এ ধরনের নির্বাচনে সহযোগিতা থেকে বিরত থাকতে হবে।

চিঠিতে দলের পক্ষ থেকে স্বাক্ষর করেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চিঠিতে বলা হয়, “অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ না আসা পর্যন্ত জাতিসংঘ ও ইউএনডিপির প্রতি আমরা নির্বাচনী সহযোগিতা স্থগিত রাখার আহ্বান জানাই। পাশাপাশি, জাতীয় সংলাপ ও রাজনৈতিক সমঝোতাকে উৎসাহিত করার অনুরোধ করছি।”

আওয়ামী লীগ আরও জানায়, ইউএনডিপির ব্যালট প্রজেক্ট ও নির্বাচনী সহায়তা নিয়ে তাদের উদ্বেগ রয়েছে, কারণ এই নির্বাচন না অন্তর্ভুক্তিমূলক, না বিশ্বাসযোগ্য। দলটির মতে, এমন সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের মূলনীতি লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে।