বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › সেনাপ্রধানকে ঘিরে মিথ্যা প্রচারণা: সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ সেনাবাহিনীর

সেনাপ্রধানকে ঘিরে মিথ্যা প্রচারণা: সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ সেনাবাহিনীর

favicon
অনলাইন সংস্করণ
সেনাপ্রধানকে ঘিরে মিথ্যা প্রচারণা: সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ সেনাবাহিনীর

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ঘিরে নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এসব ভুয়া প্রচার থেকে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


গতকাল সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক পোস্টে বলা হয়, সম্প্রতি সেনাপ্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত নানা অপপ্রচার চালানো হচ্ছে। এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।


ফেসবুক বার্তায় আরও উল্লেখ করা হয়, “জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে।”


পোস্টটির সঙ্গে সেনাপ্রধানকে ঘিরে ছড়িয়ে পড়া ছয়টি ভুয়া প্রচারের স্ক্রিনশটও সংযুক্ত করা হয়, যাতে বিভ্রান্তিকর তথ্যের উৎস ও ধরন তুলে ধরা হয়েছে। সেনাবাহিনী বলছে, এ ধরনের অপপ্রচারের উদ্দেশ্য হচ্ছে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা, যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।