বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে রাজনাথ সিংয়ের মন্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ

ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে রাজনাথ সিংয়ের মন্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ

favicon
অনলাইন সংস্করণ
ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে রাজনাথ সিংয়ের মন্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যকে অসত্য ও অসম্মানজনক বলে নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এক বিবৃতিতে বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ড. ইউনূস সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা বাংলাদেশের দৃষ্টিগোচর হয়েছে। মন্ত্রণালয় মনে করে, তাঁর এই মন্তব্য বাস্তবতার পরিপন্থী এবং দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জন্য সহায়ক নয়। পাশাপাশি এটি কূটনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক সম্মানের পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।

ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের উত্তেজনা চায় না এবং অধ্যাপক ইউনূসের উচিত তাঁর বক্তব্যে আরও সতর্ক থাকা।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যকে “অযথার্থ ও অনুপযুক্ত” হিসেবে উল্লেখ করে দুই দেশের পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছে।