নির্বাচনের প্রস্তুতি চলছে, এটি হবে জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: প্রধান উপদেষ্টা ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য হবে এক ঐতিহাসিক মুহূর্ত।”
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার সাত সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি চলমান সংস্কার প্রক্রিয়া সম্পর্কেও প্রতিনিধি দলকে অবহিত করেন। এছাড়া উভয় পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা জোরদার ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়েও আলোচনা হয়।
রোহিঙ্গা ইস্যুতে ড. ইউনূস বলেন, “তাদের নিজ দেশে ফিরে যাওয়া ছাড়া এই সংকটের কার্যকর সমাধান সম্ভব নয়।”
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কানাডার সিনেটর সালমা আতাউল্লাহজান। তিনি রোহিঙ্গা ইস্যুতে কানাডার অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এ