বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দুই দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী জেনি চ্যাপম্যান

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দুই দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী জেনি চ্যাপম্যান

favicon
ভোরের আলো ডেস্ক:
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দুই দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী জেনি চ্যাপম্যান

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী জেনি চ্যাপম্যান।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীতে অবতরণ করেন তিনি। তার এই সফরের মূল উদ্দেশ্য হলো যুক্তরাজ্য ও বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগিতা আরও জোরদার করা এবং যৌথ উন্নয়নমূলক উদ্যোগকে ত্বরান্বিত করা।

সফরকালে ব্রিটিশ মন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বৈঠকে অভিবাসন, মানবিক সহায়তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে দুই দেশের পারস্পরিক অগ্রাধিকারমূলক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

এছাড়া তিনি কক্সবাজারে যুক্তরাজ্যের সহায়তায় পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন, যেখানে বিশেষভাবে রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের সুরক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরা হবে।

এ ছাড়া সফরকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গেও সাক্ষাৎ করবেন জেনি চ্যাপম্যান। কক্সবাজার সফরের পাশাপাশি যুক্তরাজ্য-বাংলাদেশ সহযোগিতা জোরদার বিষয়ে একটি গোলটেবিল বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।