প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অধ্যাপক আলী রীয়াজকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনকালে অধ্যাপক রীয়াজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।
উল্লেখ্য, অধ্যাপক আলী রীয়াজ জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।