বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › সারা দেশে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই: আবহাওয়া অধিদপ্তর

সারা দেশে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই: আবহাওয়া অধিদপ্তর

favicon
অনলাইন সংস্করণ
সারা দেশে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই: আবহাওয়া অধিদপ্তর

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যার বর্ধিতাংশ বিস্তৃত হয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এমন পরিস্থিতিতে দেশের তাপমাত্রায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।


পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী রবিবার ও সোমবারও দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং এ সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


এ ছাড়া মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।


বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে—এই সময়টিতে আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।