বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › গণঅভ্যুত্থানের পর প্রথমবার বিবিসিকে ইমেইল সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা

গণঅভ্যুত্থানের পর প্রথমবার বিবিসিকে ইমেইল সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা

favicon
অনলাইন সংস্করণ
গণঅভ্যুত্থানের পর প্রথমবার বিবিসিকে ইমেইল সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে ইমেইলের মাধ্যমে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসির গ্লোবাল অ্যাফেয়ার্স সংবাদদাতা আনবারাসান ইথিরাজন।

বিবিসি জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ত্যাগ করার পর শেখ হাসিনার সঙ্গে এটাই তাদের প্রথম ইমেইলভিত্তিক সাক্ষাৎকার।

এর আগে তিনি তিনটি আন্তর্জাতিক গণমাধ্যম—রয়টার্স, এএফপি এবং দ্য ইনডিপেনডেন্টকে ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন।

এদিকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী সোমবার ঘোষণা করার কথা রয়েছে।

বর্তমানে দেশে আওয়ামী লীগের সবধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক বক্তব্য’ বা বক্তব্য হিসেবে বিবেচিত যেকোনো কন্টেন্ট গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।