বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › পদত্যাগী উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত দাবি যুব অধিকার পরিষদের

পদত্যাগী উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত দাবি যুব অধিকার পরিষদের

favicon
ভোরের আলো ডেস্ক:
পদত্যাগী উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত দাবি যুব অধিকার পরিষদের

উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি করেছে যুব অধিকার পরিষদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবি তোলে।


এদিকে দুদকের সামনে ‘ছাত্র-জনতার’ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে দুই উপদেষ্টার গত ১৭ মাসের সম্পদ-হিসাব প্রকাশের দাবি করা হয়।


সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে এই দুই সাবেক উপদেষ্টাকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হলে দুদক ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, মাহফুজ আলমের পিএস ও এপিএস দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন। এমনকি উপদেষ্টাদের পরিবারের সদস্যরাও ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে সম্পদ গড়ে তুলেছেন বলে দাবি করেন তিনি।


বক্তারা অভিযোগ করেন, যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, দুদক সবসময় সরকারের ছায়াতলে থেকে কাজ করে; ফলে দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ দেখা যায় না।


প্রতিবাদ সমাবেশে বলা হয়, দুই সাবেক উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগে দুদক নীরব রয়েছে। বক্তাদের মতে, এসব দুর্নীতির কারণে তারা প্রার্থী হওয়ার যোগ্যতা হারিয়েছেন এবং নির্বাচনে তাদের অংশগ্রহণ বন্ধ করতে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়।


বক্তারা আরও দাবি করেন, দুর্নীতি দমনে বর্তমান দুদক কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।