বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › জাতীয় সংসদ নির্বাচন: আচরণবিধি নিশ্চিতে সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের অনুরোধ ইসির

জাতীয় সংসদ নির্বাচন: আচরণবিধি নিশ্চিতে সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের অনুরোধ ইসির

favicon
ভোরের আলো ডেস্ক:
জাতীয় সংসদ নির্বাচন: আচরণবিধি নিশ্চিতে সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের অনুরোধ ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করতে সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ চিঠি বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়।


চিঠিতে ইসি জানায়, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত সময় মোবাইল কোর্ট আইন, ২০০৯–এর আওতায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের জন্য প্রতিটি উপজেলা ও থানায় কমপক্ষে দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এছাড়া ইসি নির্দেশনা দিয়ে বলেছে, নির্বাচনী সময়ে আচরণবিধি বাস্তবায়ন, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং মোবাইল কোর্ট পরিচালনার সুবিধার্থে প্রয়োজনীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা দ্রুত গ্রহণ করতে হবে।