বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার; চালক আলমগীর হোসেন বলে দাবি দ্য ডিসেন্টের

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার; চালক আলমগীর হোসেন বলে দাবি দ্য ডিসেন্টের

favicon
ভোরের আলো ডেস্ক:
ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার; চালক আলমগীর হোসেন বলে দাবি দ্য ডিসেন্টের

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে পুলিশ। একই সঙ্গে মোহাম্মদপুর এলাকা থেকে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে।


রোববার (১৪ ডিসেম্বর) এক খুদে বার্তায় পুলিশ এ তথ্য জানায়।


এদিকে, ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট দাবি করেছে, গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে বহন করা মোটরসাইকেলের চালককে শনাক্ত করা হয়েছে। তাদের তথ্য অনুযায়ী, চালকের নাম আলমগীর হোসেন, যার ফেসবুক আইডি ‘মোহাম্মদ আলমগীর শেখ’ নামে পরিচিত।


দ্য ডিসেন্ট জানায়, আলমগীর নিয়মিতভাবে তার ফেসবুক পোস্টে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার ‘সুনিবিড় হাউজিং’-এর জিওট্যাগ ব্যবহার করতেন। এছাড়া, তার প্রোফাইলে থাকা একাধিক ছবির সঙ্গে হাদির গণসংযোগ কার্যক্রমের সময়—৫ ও ১২ ডিসেম্বর—তোলা ছবি তুলনামূলকভাবে বিশ্লেষণ করে পরিচয় নিশ্চিত করা হয়েছে বলে দাবি করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, গত ৫ ডিসেম্বর শিল্পকলা একাডেমি এলাকায় হাদির নির্বাচনী প্রচারণায় আলমগীর উপস্থিত ছিলেন।