বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা বিষয়ে ইসি-বাহিনীর বৈঠক আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা বিষয়ে ইসি-বাহিনীর বৈঠক আজ

favicon
ভোরের আলো ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা বিষয়ে ইসি-বাহিনীর বৈঠক আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আজ রবিবার (১৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করছে। বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।


বৈঠকে উপস্থিত থাকবেন পুলিশ কমিশনার, আইজিপি, বিজিবি প্রধান, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব এবং এমটিএমসির কর্মকর্তারা। বৈঠকে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।


এর আগে, প্রধান নির্বাচন কমিশনারসহ চার কমিশনার, ইসি সচিব এবং মাঠ পর্যায়ের তিন রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত নিরাপত্তা চেয়ে পুলিশের হেডকোয়ার্টারে চিঠি দিয়েছিলেন।


উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে মোটরসাইকেলে করে দুই বন্দুকধারী গুলি করে পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং একটি অপারেশনের পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।