বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

favicon
ভোরের আলো ডেস্ক:
মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ভিড় জমায় সর্বস্তরের মানুষ। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এরপর বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন আগতরা।

ভোরের কুয়াশা ও হিমেল হাওয়া উপেক্ষা করে সূর্য ওঠার আগেই বিজয়োল্লাসে মুখর হয়ে ওঠে স্মৃতিসৌধ এলাকা। হাতে লাল-সবুজের পতাকা, হৃদয়ে দেশপ্রেম—এমন আবেগ নিয়ে হাজারো মানুষ সেখানে উপস্থিত হন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যানার-ফেস্টুনসহ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে।

শিশুদের মাথায় জাতীয় পতাকা ও গালে আঁকা আল্পনায় আরও রঙিন হয়ে ওঠে বিজয়ের আবহ। উপস্থিত সবার কণ্ঠে শোনা যায় অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন অনেকেই।