বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ইরানি হুমকির আশঙ্কায় যুক্তরাজ্য থেকে মার্কিন বি-১ বোমারু বিমান সরানো হলো

ইরানি হুমকির আশঙ্কায় যুক্তরাজ্য থেকে মার্কিন বি-১ বোমারু বিমান সরানো হলো

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানি হুমকির আশঙ্কায় যুক্তরাজ্য থেকে মার্কিন বি-১ বোমারু বিমান সরানো হলো

ইরানের সঙ্গে সম্পর্কিত হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটি থেকে মার্কিন বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৫ অক্টোবর) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।


ট্রাম্প বলেন, বিমানগুলো যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে রাখলে ঝুঁকি তৈরি হতে পারে—এমন তথ্য পাওয়ার পর সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। হুমকিটির সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, হুমকিটি ইরানের সঙ্গে যুক্ত।


সম্প্রতি ইরানের ওপর মার্কিন হামলায় ফেয়ারফোর্ড ঘাঁটিতে থাকা এসব বি-১ বোমারু বিমান ব্যবহার করা হয়েছিল।


এর মধ্যে গত সপ্তাহে ঘাঁটির আশপাশ থেকে পাঁচ ব্রিটিশ নাগরিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। এর আগে ইরানের বিপ্লবী গার্ডস ফেয়ারফোর্ড ঘাঁটিকে বৈধ লক্ষ্য হিসেবে উল্লেখ করেছিল।


মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবেই বোমারু বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, বিমান সরানোর সঙ্গে ইরানের কথিত ষড়যন্ত্রের সরাসরি কোনো সম্পর্ক নেই। প্রয়োজন অনুযায়ী পেন্টাগন নিয়মিত সামরিক সম্পদ এক স্থান থেকে অন্যত্র সরিয়ে থাকে বলেও জানান তিনি।


এদিকে ন্যাটোর এক সামরিক সূত্র জানিয়েছে, যুক্তরাজ্যে অবস্থানরত মার্কিন সামরিক সম্পদের জন্য ইরান এখনো বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।


তবে যুক্তরাজ্যে কথিত ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।