মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › ছেলে হত্যার ৫০ দিন পর গুলিতে প্রাণ গেল বাবার

ছেলে হত্যার ৫০ দিন পর গুলিতে প্রাণ গেল বাবার

favicon
ভোরের আলো ডেস্ক:
ছেলে হত্যার ৫০ দিন পর গুলিতে প্রাণ গেল বাবার

খুলনার রূপসা উপজেলায় ছেলে জয় ঢালী হত্যার ৫০ দিন পর গুলিতে নিহত হয়েছেন তার বাবা আক্তার ঢালী। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাড়ির সামনে বসে ছিলেন আক্তার ঢালী। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।


গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা আক্তার ঢালীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, কী কারণে এবং কারা আক্তার ঢালীকে গুলি করে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


এদিকে, বাবা হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


এর আগে গত ১৫ আগস্ট দুর্বৃত্তরা আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। ছেলে হত্যার ঘটনার ৫০ দিনের মাথায় একই পরিবারের বাবাও হত্যার শিকার হলেন।