সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › সখিপুরে ১০০ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার

সখিপুরে ১০০ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার

favicon
ভোরের আলো ডেস্ক:
সখিপুরে ১০০ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার

টাঙ্গাইলের সখিপুরে ১০০ কেজি গাঁজা, মাদক বহনে ব্যবহৃত কাভার্ডভ্যান ও মোটরসাইকেলসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৪-এর সিপিসি-৩।


রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে সখিপুর থানার বেতুয়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতার ব্যক্তিরা হলেন—ময়মনসিংহের মো. আশরাফুল আলম, কুমিল্লার মো. রাজু ইসলাম এবং টাঙ্গাইলের হেলাল মিয়া।


অভিযানকালে তাদের কাছ থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান, একটি মোটরসাইকেল, নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


এসআরবি-১৪ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।


গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ তাদের সখিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।